গোপনীয়তা
অর্ডার, ডেলিভারি ও যোগাযোগের তথ্য কীভাবে ব্যবহার করি
অর্ডারের তথ্য
অর্ডার নিতে ইমেইল, মোবাইল নম্বর, ডেলিভারির ঠিকানা, আয়োজনের তারিখ, অতিথিসংখ্যা এবং নির্বাচিত খাবারের তথ্য সংরক্ষণ করা হয়। নাম, পছন্দের সময় বা বিশেষ নির্দেশনা দিলে সেটিও অর্ডারে থাকে। এই তথ্য অর্ডার পরিচালনা, যোগাযোগ ও ডেলিভারির জন্য অনুমোদিত কর্মীরা ব্যবহার করেন।
মানচিত্রে লোকেশন
আপনি pin দিলে তার latitude ও longitude অর্ডারের সঙ্গে সংরক্ষিত হয়, যাতে ডেলিভারির জায়গা চেনা সহজ হয়। নিজে বোতাম চাপলে এবং ব্রাউজারের অনুমতি দিলেই বর্তমান লোকেশন নেওয়া হয়। ডেলিভারি সাভারের মধ্যে কি না যাচাই করতে ম্যাপের পিন প্রয়োজন। ঠিকানা বেছে নিলে পিন বসে; চাইলে টেনে সঠিক জায়গায় নিতে পারেন। ঠিকানা সাজেশন ও মানচিত্রের জন্য Google Maps ও Places ব্যবহৃত হয়। ঠিকানা টাইপ করার সময় খোঁজার লেখাটি, IP address ও প্রয়োজনীয় প্রযুক্তিগত তথ্য Google-এর কাছে যায়; ফোন, ইমেইল বা খাবারের অর্ডার পাঠানো হয় না। আপনার বেছে নেওয়া ডেলিভারি ঠিকানা ও পিন অর্ডারের জন্য সংরক্ষিত হয়; সাজেশনের তালিকা সংরক্ষণ করা হয় না। এ সেবায় Google Privacy Policy প্রযোজ্য।
পেমেন্ট
বর্তমানে ক্যাশ অন ডেলিভারি চালু। এই সাইটে কার্ড, মোবাইল ব্যাংকিং PIN বা অনলাইন পেমেন্টের তথ্য চাওয়া হয় না। নগদ টাকা আদায়ের অবস্থা অর্ডারের সঙ্গে সংরক্ষিত থাকে।
কুকি ও ব্রাউজার স্টোরেজ
কার্ট, অর্ডার সেশন ও পছন্দের অতিথিসংখ্যা মনে রাখতে প্রয়োজনীয় কুকি ও ব্রাউজার স্টোরেজ ব্যবহৃত হয়। স্প্যাম প্রতিরোধে সাময়িক অনুরোধের সীমা থাকে। বর্তমানে বিজ্ঞাপন বা দর্শক বিশ্লেষণের ট্র্যাকিং যুক্ত করা হয়নি।
আপনার তথ্য নিয়ে অনুরোধ
তথ্য সংশোধন বা মুছে ফেলার অনুরোধ যোগাযোগ ফর্মে জানান। নিরাপত্তার জন্য পরিচয় যাচাই প্রয়োজন হতে পারে। ফর্মে পাসওয়ার্ড, PIN বা কার্ড নম্বর লিখবেন না।